1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘শিক্ষক সমাবেশ ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে সাপাহার উপজেলা মডেল মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সাপাহার উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম বলেন, “শিক্ষকরা হলেন জাতির বিবেক। একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রবর্তনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি নতুন প্রজন্ম তৈরিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাপাহার উপজেলা শাখার পৃষ্ঠপোষক মো. আবুল খায়ের তরুণ।

উপজেলা শাখার সেক্রেটারি মো. দুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা রক্ষা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা একটি বৈষম্যহীন ও আদর্শিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট