1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মাধবপুরে মানবিক টিমের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় আব্দুল লতিফ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গা ডোবা গ্রামের অসহায় আব্দুল লতিফ মানবিক টিমের সহযোগিতায় একটি নতুন ঘর পেয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ঘরটি আব্দুল লতিফের কাছে হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল, সাংবাদিক রুবেল মিয়া এবং মানবিক টিমের সদস্য সাঈদ বোরহানউদ্দিন, জাহাঙ্গীর আলম, সৈয়দ মাহাদি হাসান, হৃদয় আহমেদ, মোঃ মামুন মিয়া, মোহাম্মদ মান্নান মিয়া, আব্দুল করিম ও মোহাম্মদ বরজু মিয়া।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে আব্দুল লতিফের অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় মানবিক টিমের উদ্যোগে তার জন্য এই নতুন ঘর নির্মাণ করা হয়।

দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছিলেন। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবার স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন এবং মানবিক টিমসহ সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, মানবিক টিমের এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট