1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত পাইকগাছায় আদর্শ লাইব্রেরির শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে পাইকগাছার আদর্শ লাইব্রেরি। তীব্র শীতের কষ্ট লাঘবে আদর্শ লাইব্রেরির উদ্যোগে সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোঃ আবুবকর ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান, বাবু অজয় সাধু এবং মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মাষ্টার হাসান উজ্জ জামান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ইকবল হোসেন বাবলু ও বাকি বিল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাওলানা লুৎফুর রহমান, আব্দুল মান্নান মালী, হাবিবুল্লাহ গাজী, হাফেজ আবু সাঈদ, রুলামিন সরদার, আমান উল্লাহ, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান, তৈয়বুর রহমানসহ আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। তারা আরও বলেন, আদর্শ লাইব্রেরি শুধু জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আদর্শ লাইব্রেরির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট