
ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়নের কাটাখালী বাজারস্থ সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জি. এম. ফারুখ হোসেন। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন মোঃ খালিদুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৯ নং চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (ময়না), মোহাম্মদ খালিদুর রহমান, বাবু পরিতোষ দেব নাথ, জি. এম. বাহারুল ইসলাম, এস. এম. নুরুজ্জামান (মনা), তুলশী দাশ, ইসমাইল মালী, মোঃ রবিউল ইসলাম গাজী, মোঃ মোস্তফা গাজী, আফছার গাজী, ইলিয়াস শেখ, মোঃ রাজা, মোঃ জহরুল গাজী, রাকিব সরদার, মোঃ মুসা মালী, আসাদুল বিশ্বাসসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বাবু পলাশ কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ তহিদুর রহমান, লাবনী দাশ, টুকটুকি দাশ রথীসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক।
দোয়া মাহফিলে সার্বিক কল্যাণ বিদ্যানিকেতন পরিবারের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় তাঁর নেক আমল কবুল, জান্নাতুল ফেরদৌস নসিব এবং রহমত ও ক্ষমা বর্ষণের জন্য প্রার্থনা করা হয়।
একই সঙ্গে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়। পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে চলা এবং জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কৃষ্ণনগর হাজরাকাটি জামে মসজিদের ইমাম মোঃ জামাল উদ্দিন ফারুকী এবং কাটাখালী বাজার মসজিদের ইমাম নাজমুস সাকিব।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।