1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

দেবহাটায় পুলিশের অভিযানে ঢাকা থেকে অপহরণকৃত যুবককে উদ্ধার, পিতা-পুত্রসহ গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,,, সাতক্ষীরা (দেবহাটা) প্রতিনিধি।।

সাতক্ষীরার দেবহাটা থানায় ঢাকা থেকে প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে পিতা-পুত্রসহ ৩জনকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫) কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩। অভিযোগে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে জিম্মি করা হয়। এরপর একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ সেখানে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়ে তার (ওসি)র নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করেন। এসময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয় বলে ওসি জানান। এছাড়া ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান। ওসি আরো জানান, আসামীদের বিরুদ্ধে ৩৬৫, ৩৮৬ ও ৩৪ পেনাল কোড ধারায় মামলা হয়েছে এবং ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট