1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি ও জামায়াতের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
এতে সাতক্ষীরার চার আসনে বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৯ জনের বাতিল এবং একজনের স্থগিত রাখা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় আবেদন নাকচ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।
সাতক্ষীরা-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির (রুহুল আমীন হাওলাদার গ্রুপ) প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন-এর দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা-৩ আসন থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র এম এ আসাফউদ্দৌলা খান, স্বতন্ত্র মো শহিদুল আলমসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ওয়েজ কুরনির মনোনয়নপত্র স্থাগিত রাখা হয়। বৈধ প্রাথীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিএনপি’র কাজী আলাউদ্দীন এবং জাতীয় পার্টির মো. আলিপ হোসেন।
সাতক্ষীরা-৪ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এস এম মোস্তফা আল মামুন। তিন মনোনয়নপত্র বাতিলহয় গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা, ও স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদের।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট