1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

কলারোয়ায় ট্রলি চাপায় কলেজ ছাত্রী নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

কলারোয়া (সাতক্ষীরা)  কলারোয়ায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় কলেজ পড়ুয়া ছাত্রী সুমাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।নিহত কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। সে কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল ৮টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুত গতির মাটি ভর্তি ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে মাটি ভর্তি ট্রলিটি সুমাইয়া খাতুনের গায়ের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ এসএম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট