1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা:পাইকগাছা উপজেলা ইনসাফ মঞ্চের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলা“ইনসাফ মঞ্চ”–এর আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০২ জানুয়ারি ২০২৬)সকাল ৯টায় পাইকগাছা প্রেসক্লাব ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ বার্তা পত্রিকার সম্পাদক,বিশিষ্ট আইনজীবী ও লেখক এডভোকেট এম.মাফতুন আহমেদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,
“সততা,ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা আবু সাঈদ,আমির,জামায়াতে ইসলামী, পাইকগাছা উপজেলা;
গোলাম রব্বানী,আহ্বায়ক,বৈষম্য ছাত্র আন্দোলন,কয়রা উপজেলা;
কাজী আবুল বাশার,সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক;
মোঃ রুহুল আমিন,সাবেক সভাপতি,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,দক্ষিণ জেলা;
মোঃ নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক;
মোঃ রফিকুল ইসলাম,জুলাই বিপ্লবের শহীদের পিতা;
মোঃ মিজানুর রহমান,সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী,পাইকগাছা পৌরসভা;
মোঃ শফিয়ার রহমান,এসিস্ট্যান্ট সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী,পাইকগাছা পৌরসভা।
আলোচনা সভায় বক্তারা বলেন,
“ইনসাফের পক্ষে ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই শহীদ শরীফ ওসমান হাদীর আজীবন স্বপ্ন ছিল।”
তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম.আমিনুল ইসলাম, ইংরেজি শিক্ষক,কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, পাইকগাছা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাফিজ তারেক।
এসময় আনুষ্ঠানিকভাবে পাইকগাছা উপজেলা ইনসাফ মঞ্চ–এর আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
ইনসাফ মঞ্চের মুখ্যপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিএম শাকিল হাফিজ (সম্রাট),
সদস্য সচিব হিসেবে জিএম মিজবাহ আহমেদ,
এবং মুখ্য সংগঠক হিসেবে মোঃ ওলিউর রহমান।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট