1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

দেবহাটায় ওসির উদ্যোগে পুলিশ সদস্য সমীর ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,,, দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে থানার পুলিশ সদস্য সমীর কুমার ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুলিশ সদস্য সমীর ঘোষ দীর্ঘদিন কিডনিজনিত রোগে চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘ ২৯ বছর ৩ মাস বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত কিছুদিন তিনি মারাত্মক অসুস্থ হলে স্বেচ্ছায় অবসর গ্রহনের আবেদন করেন। শুক্রবার ২ ডিসেম্বর বাদ জুমআ সমীর ঘোষের বিদায়ী সংবর্ধনা দেবহাটা থানার ওসির অফিস রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, এসআই কওছার আলী, এসআই আদনান বিন আজাদ, এসআই তন্ময় সাহা, এএসআই শামীম হোসেন, এএসআই মেহেদি হাসান, বিদায়ী সমীর ঘোষের শ্যালক রামকৃষ্ণ ঘোষ প্রমুখ। এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে কনস্টেবল সমীর কুমার ঘোষ বক্তব্য রাখেন। পরে তাকে ওসিসহ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন নিজে সুসজ্জিত দেবহাটা থানার গাড়িতে সমীর ঘোষকে উঠিয়ে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত পৌছিয়ে দেন। উল্লেখ্য, সমীর ঘোষের বাড়ি যশোরের কেশবপুর উপজেলাতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট