1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

শীতের তীব্রতা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে খুলনার ৬ আসনে ৪৬টি মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

 

ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শীতের তীব্রতাকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ৪৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।গত ২৯ ডিসেম্বর (সোমবার)সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে মুখর করে তোলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ।
রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনার ছয়টি আসনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৪৬ জন মনোনয়নপত্র জমা দেন।বাকি ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেননি।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে,বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস,গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
আসনভিত্তিক মনোনয়নপত্রের বিবরণ:
খুলনা-১আসনে সর্বাধিক ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।এ আসনে মনোনয়ন দাখিলকারীরা হলেন— বিএনপির আমীর এজাজ খান,জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আবু সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, জাতীয় পার্টির সুনীল শুভ রায়,ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়,জেএসডির প্রসেনজিৎ দত্ত,বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীর গোপাল রায়,গণঅধিকার পরিষদের জি.এম.রোকনুজ্জামান,বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডল ও গোবিন্দ হালদার।
খুলনা-২আসনে ৪টি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু,জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল,খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ।
খুলনা-৩আসনে মোট ১২টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন—বিএনপির রকিবুল ইসলাম,জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আ.আউয়াল,বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ,বাসদের জনার্দন দত্ত,এনডিএমের শেখ আরমান হোসেন,জাতীয় পার্টির মো.আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।
খুলনা-৪আসনে ৫টি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির এস কে আজিজুল বারী,জামায়াতে ইসলামীর মো.কবিরুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ,খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।
খুলনা-৫আসনে মোট ৬টি মনোনয়নপত্র জমা পড়ে। প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার,ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের মো.আব্দুল কাইউম জমাদ্দার,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং জাতীয় পার্টির শামিম আরা পারভীন(ইয়াসমীন)।
খুলনা-৬আসনে ৬টি মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মো.আবুল কালাম আজাদ, বিএনপির এস.এম.মনিরুল হাসান(বাপ্পী),ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আছাদুল্লাহ ফকির,জাতীয় পার্টির মো.মোস্তফা কামাল জাহাঙ্গীর,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী মো.আছাদুল বিশ্বাস।
রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার জানান,মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশ করা হবে।তিনি আরও বলেন,একটি শান্তিপূর্ণ,সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট