1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃ’ত্যু’তে শোকের ছায়া: সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহার উপজেলাতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাচ পরিধান, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও এক স্মরণ সভা।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর মৃ’ত্যু’তে দেশ এক অভিভাবককে হারালো।”

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ শাহ্ চৌধুরী, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। শোক ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলা বিএনপি তাদের প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র সম্মান প্রদর্শন করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট