1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে’র মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

ফিরোজ আহমেদ তালুকদার , মোরেলগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরালো হয়ে উঠছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাবিবুল্লাহ এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলের সময় বাবু সোমনাথ দে’র সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল হক সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, বিএনপি নেতা আফজাল, জমাদার, সাবেক ছাত্রনেতা মাসুম হোসেন কচি এবং শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান।

এ ছাড়া বাগেরহাট-৪ আসনের অন্তর্ভুক্ত মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির দলিয় সভাপতি–সম্পাদকসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির স্থানীয় নেতারা বলেন, সোমনাথ দে দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁদের ভাষ্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি এ আসনে সংগঠিত ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
নেতারা আরও বলেন, মোরেলগঞ্জ–শরণখোলা এলাকায় কৃষক, জেলে, শ্রমজীবী ও সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে বিএনপি অতীতেও ভূমিকা রেখেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ, উদ্দীপনা, স্লোগান ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাগেরহাট-৪ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও দৃশ্যমান হলো।

আগামী দিনগুলোতে প্রচার–প্রচারণা জোরদার হলে এ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট