1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

যশোর-৫ আসনে শহীদ ইকবালের মনোনয়ন পরিবর্তনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন; অনশন কর্মসূচী ঘোষনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

নূরুল হক, যশোর প্রতিনিধি:
যশোর-৫ (মণিরামপুর) আসনটি বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে মণিরামপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন। সিদ্ধান্ত বদল না করলে মুক্তিযোদ্ধারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচী ঘোষনা করেন। রোববার বেলা ১১টায় মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন খান বলেন, ‘প্রথমে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় হাইকমান্ড এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষনা করা হয়। কিন্তু গত বুধবার এ আসনটি বিএনপির শরীক দল উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়ে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষনা করেন। এ ঘোষনার পরপরই বিএনপির নেতাকর্মীরা বিদ্রোহ করে উপজেলা সদরসহ মণিরামপুর জুড়ে বিক্ষোভ মিছিল ও কাফনের কাপড় গায়ে দিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ প্রতিবাদ সমাবেশের সাথে একাত্ব ঘোষনা করে শহীদ ইকবালকে মনোনয়ন ফিরিয়ে দিয়ে যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দীন বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের দল, বিএনপি স্বাধীনতা স্বপক্ষের দল। দেশের এই ক্রান্তলগ্নে বিএনপি ছাড়া দেশ চালাতে পারবে না। তাই আমরা মুক্তিযোদ্ধারা শহীদ ইকবালকে সমর্থন করেছিলাম। এর বাইরে অন্য কিছু ভাববার সুযোগ নেই। সুতরাং স্বাধীনতা বিপক্ষের দলের নেতা মনোনয়ন দিলে মণিরামপুরের মুক্তিযোদ্ধারা সেটা প্রত্যাখান করবে। প্রয়োজনে আমরা শহীদ মিনারে গিয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করবো।
এ সময়ে আরও বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইশহাক আলী, রুহুল কুদ্দুস, ইকবাল হোসেন, আকাম আলীসহ মণিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ও মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট