1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও বিদ্যালয়মুখী উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বিরামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) শান্তি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা সুলতানা নীলা। তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। এই ফিডিং কর্মসূচি শিশুদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোছাঃ রুনা লায়লা। তিনি বলেন,প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে,যার অন্যতম হলো এই ফিডিং কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলী কবির রেজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন,এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পুষ্টিকর খাবার পাবে,তেমনি অভিভাবকরাও শিশুদের বিদ্যালয়ে পাঠাতে আরও উৎসাহিত হবেন। অনুষ্ঠানে শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভাগের ৮টি জেলা ২২টি উপজেলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়নাধীন এই ফিডিং কর্মসূচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,বিরামপুর,দিনাজপুর-এর উদ্যোগে এবং সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট