1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

পলাশবাড়ীতে খড়ের পালায় বারবার আগুন, নিরাপত্তাহীনতায় এক পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী গ্রামে একটি কৃষক পরিবারের খড়ের পালায় (গো-খাদ্য) বারবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত চার দিনে তিন দফায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোছাঃ তানজিনা আকতার সেতু এসব অভিযোগ করেন। তানজিনা আকতার ওই গ্রামের মাজিজুস সোবাহান মাজু মেম্বারের মেয়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানজিনা আকতার বলেন, গত ২৪, ২৬ এবং সর্বশেষ ২৭শে ডিসেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে তাদের বাড়ির খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে গবাদি পশুর বিপুল পরিমাণ খাদ্য ভস্মীভূত হয়ে তাদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তানজিনা অভিযোগ করেন, গতকাল (২৭ ডিসেম্বর) আগুন দেওয়ার সময় তারা অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে শনাক্ত করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম নিরোন মন্ডল। তিনি একই গ্রামের মৃত মিরু মন্ডলের মেজো ছেলে।

তিনি আরও বলেন, “বারবার আগুন দেওয়ার ঘটনায় আমরা পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগ করার পর থেকে নিরোন মন্ডল ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা এখন প্রকাশ্যে আমাদের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে অভিযুক্ত নিরোন মন্ডলকে গ্রেপ্তার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খড়ের পালায় আগুন দেওয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট