1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

যশোর-৫ আসনে বিএনপির শহীদ ইকবালকে পুনর্বহালের দাবিতে কাফন পরে বিক্ষোভ মিছিল-সমাবেশ # রোববার থেকে প্রতিটি ইউনিয়ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

নূরুল হক, মণিরামপুর:
যশোর-৫ (মণিরামপুর) আসনে পূর্ব ঘোষিত বিএনপির অ্যাড. শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবিতে এবার নেতাকার্মীরা কাফন পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরশহরে বিএনপির হাজার-হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা এ কর্মসূচি পালন করে। ইতোপূর্বে ৪ ডিসেম্বর এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষনা করা হয়। সেই থেকে তিনি পুরোদমে প্রচারনাসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। কিন্তু ২৪ ডিসেম্বর এ আসনটি বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের  যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষনা করা হলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। সেই থেকে মণিরামপুর উত্তাল হয়ে পড়েছে। উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। তাদের দাবি এ আসনে বিজয়ী হতে হলে বিএনপির পূর্বঘোষিত প্রার্থী শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখতে হবে।
শনিবার বিকেলে পৌরশহরে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করে। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এ আসনে বিজয়ী হতে হলে জমিয়তের গণবিচ্ছিন্ন রশিদ বিন ওয়াক্কাসের পরিবর্তে বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা শহীদ ইকবালকে মনোনীত করতে হবে। অন্যথায় আরো কঠিন কর্মসূচি পালন করা হবে।
সমাবেশ থেকে পরবর্তি কর্মসূচি ঘোষনা করা হয়।  পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, রোববার থেকে উপজেলার ১৭ টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।
উল্লেখ্য ২০০১ ও ২০১৮ সালে যশোর-৫ মনিরামপুর আসনে বিএনপির নেতৃত্বাধীন চারদলিয় পরে ১৮ দলিয় জোট থেকে ধানের শীষের মনোনয়ন পান রশিদ বিন ওয়াক্কাসের পিতা জমিয়তে উলমায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। এর মধ্যে ২০০১ সালের তিনি বিজয়ী হন। কয়েক বছর আগে মুফতি ওয়াক্কাস ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট