1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু: ৩০ কোটি টাকার মাছ পাওয়ার সম্ভাবনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে দীর্ঘ কয়েক মাস মাছ ধরা বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৫তম মৎস্য আহরণ ও ‘বিল বাইচ’। সোমবার দুপুর ১২টার দিকে বিলের বাগডাঙ্গা ঘাটে মাছ ধরার শুভ উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজিনা পারভিন, উপজেলা বিএনপির সাধারণ। সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার বিলে মাছের সংখ্যা ও ওজন অনেক বৃদ্ধি পেয়েছে। এ বছর জবই বিল থেকে প্রায় ৭৫০ মেট্রিক টন (৭ লাখ ৫০ হাজার কেজি) মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ৭৫ লাখ টাকা। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

উদ্বোধনী দিনে বিল পাড়ে মৎস্যজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসমাইল হোসেন, আব্দুজব্বার ও মহবুল হোসেনসহ একাধিক মৎস্যজীবী জানান, বিলে এবার প্রচুর মাছ রয়েছে। ইতিমধ্যে জেলেদের জালে ৩০ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের বিগহেড, ১৫ কেজি ওজনের কাতলাসহ রুই, মৃগেল, আইড়, বাগাড়, পাবদা ও খড়িশোলা মাছ ধরা পড়ছে।

জেলেরা জানান, উদ্বোধনের দিনে প্রায় ৮৫০ জন মৎস্যজীবী তাদের নৌকা ও জাল নিয়ে বিলে নেমেছেন। এই বিলের মাছ রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিলে মাছের ভালো চাষ হওয়ায় মৎস্যজীবী ও মৎস্য চাষিরা অত্যন্ত খুশি।

বিলে মৎস্য আহরণকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ ব্যবস্থাপনায় মাছ ধরা চললে স্থানীয় অর্থনীতিতে এই বিল বড় ধরনের অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট