1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বগুড়ায় জুলাই-আগস্ট আন্দোলনের মামলা: আসামীর নিকট বাদীর ৫ লক্ষ টাকা চাঁদা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ 
বগুড়ায় জুলাই–আগস্ট কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর চাঁদাদাবির অভিযোগ উঠেছে।

মামলার এক আসামির কাছে বাদী পক্ষ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অডিও ক্লিপ ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ রয়েছে চ্যানেল টেন কর্তৃপক্ষ নিকট।

জানা যায়, ২০২৪ সালের জুলাই–আগস্টে কোটা সংস্কার আন্দোলনে আহত এক ‘জুলাই যোদ্ধা’ দাবি করা আরাফ নামের এক ব্যক্তি চলতি বছরের ২২ অক্টোবর বগুড়া সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার ৬০ নম্বর আসামি ফাহমুদুল হাসান পিয়াসের বিরুদ্ধে অভিযোগ—মামলাটিকে কেন্দ্র করেই তার কাছে চাঁদা দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২১ ডিসেম্বর (রবিবার) মামলার বাদী আরাফ তার সঙ্গে আরও ৪–৫ জন ব্যক্তিকে নিয়ে বগুড়া সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত ফাহমুদুল হাসান পিয়াসের ব্যক্তিগত চেম্বারে যান। সেখানে সরাসরি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় টাকা না দিলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আসামি পিয়াস।

এ বিষয়ে ফাহমুদুল হাসান পিয়াস চ্যানেল টেনকে বলেন,“বেশ কিছুদিন ধরেই বিভিন্ন নম্বর থেকে আমাকে ফোন করে আকার-ইঙ্গিতে টাকা দাবি করা হচ্ছিল। পরে মামলার বাদী আরাফ কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার চেম্বারে এসে সরাসরি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমি একজন সরকারি চাকরিজীবী। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছবি থাকা স্বাভাবিক। সেই ছবি ব্যবহার করে আমাকে ‘ফ্যাসিস্ট’ বানানোর চেষ্টা করছে একটি কুচক্রী মহল। আমার কোনো রাজনৈতিক পদ-পদবি নেই, তবুও আমাকে মিথ্যাভাবে মামলায় জড়ানো হয়েছে।”

শুধু অডিও ক্লিপ নয়—ঘটনার সময় চেম্বারে প্রবেশের সিসিটিভি ফুটেজও রয়েছে চ্যানেল টেন কর্তৃপক্ষের কাছে।

অন্যদিকে, চাঁদাদাবির অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী আরাফ। তিনি বলেন, “আমি তাকে গ্রেপ্তার করানোর জন্য সেখানে গিয়েছিলাম। তার কাছ থেকে কোনো টাকা চাইনি বা দাবি করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

জুলাই–আগস্ট আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের প্রতীক। সেই আন্দোলনের নাম ব্যবহার করে যদি ব্যক্তি স্বার্থে মামলা, ভয়ভীতি কিংবা চাঁদাবাজির চেষ্টা হয়ে থাকে—তবে তা শুধু অপরাধ নয়, বরং আন্দোলনের নৈতিকতাকেও কলঙ্কিত করে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট