1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বিরামপুর রেলস্টেশনের জমিতে প্রকাশ্যে অবৈধ দোকানপাট! প্রশাসনের নীরবতা নিয়ে এলাকাবাসীর তীব্র ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি-বিরামপুর রেলস্টেশনের সরকারি জমি দখল করে প্রকাশ্যে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলস্টেশনের দক্ষিণ পার্শ্বে সারিবদ্ধভাবে এসব অবৈধ দোকানপাট গড়ে উঠেছে, যা রেলের আইন ও বিধিমালার সরাসরি লঙ্ঘন। এ বিষয়ে বিরামপুর রেলস্টেশন মাস্টার ইনচার্জ মোহাম্মদ রফিক চৌধুরী–র সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন,”এ বিষয়ে আমি কিছুই জানি না। দোকানপাটগুলো সবই অবৈধ স্থাপনা।” তবে প্রশ্ন উঠেছে—সবকিছু অবৈধ জেনেও কেন দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?
অন্যদিকে,স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বললে তারা জানান,এসব অবৈধ দোকানপাট সম্পর্কে সবাই অবগত। এলাকাবাসীর অভিযোগ,আইন অমান্য করে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রেলস্টেশনের মূল্যবান সরকারি জায়গা দখল করে একের পর এক স্থাপনা গড়ে তোলা হয়েছে।এলাকাবাসী আরও বলেন,রেলস্টেশন ইনচার্জ বিষয়টি জানেন না—এ দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে,বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা না নেওয়া দায়িত্বে অবহেলার শামিল,যা তদন্তসাপেক্ষ। রেলওয়ের জমিতে এভাবে অবৈধ দখল শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিই নয়,বরং রেলযাত্রীদের নিরাপত্তা ও স্টেশনের স্বাভাবিক কার্যক্রমের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বিরামপুর রেলস্টেশনের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে অবিলম্বে উচ্ছেদ অভিযান পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর হুঁশিয়ারি—দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট