1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

ওসমান হাদীর মৃত্যুতে বাংলাদেশ কংগ্রেসের শোক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

 

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে বলা হয়, উদীয়মান তরুণ নেতা ওসমান হাদীর মৃত্যুতে দেশ একজন সম্ভাবনাময় নেতৃত্বকে হারালো। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তার জন্য এভাবে একটি সম্ভাবনাময় জীবনেকে শেষ করে দেয়া দুঃখজনক ও জাতির জন্য ক্ষতি। ওসমান হাদীকে হত্যার মাধ্যমে দেশে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণ উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ওসমান হাদীকে হত্যা করা হয়েছে মর্মে বিবৃতিতে দাবী করা হয়।

বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে ওসমান হাদী হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে আহবান জানিয়ে বলা হয়, ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে কোন প্রকার নাশকতা সংঘটন বা আইন নিজের হাতে তুলে নিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা গ্রহনযোগ্য নয়। বিবৃতিতে সকল পক্ষকে শান্তি ও আইনের শাসন বজায় রাখার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট