1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে বিএনপির ৫ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের কার্যক্রম জোরদার মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারসংলগ্ন কুমিরপুকুর গ্রামে চোর সন্দেহে সুজন মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা ও সানিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত সুজন মিয়া ওই গ্রামের ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিরা বাজার হাট অফিসের একটি কক্ষে সুজন মিয়াকে আটক করে ইউপি সদস্য সেলিম মেম্বারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে মারধর করেন। একপর্যায়ে তার গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। পরে খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের আগে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী মারুফা আক্তার বলেন, “গতকাল সন্ধ্যায় সেলিম মেম্বার ফোন করে আমার স্বামীকে ডেকে নেয়। সেখানে তাকে মারধর করা হয় এবং সারারাত হাত-পা বাঁধা অবস্থায় একটি কক্ষে আটকে রাখা হয়। আমি সন্তানদের নিয়ে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অপেক্ষা করেও স্বামীকে ফেরত পাইনি। সকালে আমার স্বামী ফোন করে জানায়, তাকে থানায় দেওয়া হবে নাকি ছেড়ে দেওয়া হবে—তা নিয়ে আলোচনা চলছে। এর কিছুক্ষণ পরই শুনি, সে মারা গেছে। সেলিম মেম্বারসহ ১০–১২ জন মিলে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুজন মিয়াকে সারারাত আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, চুরির কোনো প্রমাণ ছাড়াই তাকে হত্যা করা হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অভিযুক্ত ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, “গ্রামবাসী চুরির সন্দেহে তাকে আটক করলে আমি উদ্ধার করে কাশিরা বাজার হাটখোলা কক্ষে রাখি। পুলিশকে খবর দেওয়া হলেও তারা আসেনি। সকালে শুনি, সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা ঘৃণিত কাজ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট