1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

যশোর-২ আসনে বিএনপি প্রার্থীর বাসায় রাতে হামলা, গ্রামবাসীর হাতে আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

 

বিল্লাল হুসাইন।।  যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে গভীর রাতে অনুপ্রবেশ ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে এক অজ্ঞাত যুবক বাসভবনে প্রবেশ করে কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালায়। এতে কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী আহত হন।

ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী ধারালো বটি নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে সে বাসভবনের গেট টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


  1. এ সময় উপস্থিতদের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা এগিয়ে এসে ধাওয়া করে অভিযুক্ত যুবককে আটক করেন। পরে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঝিকরগাছা থানা পুলিশ জানায়, আটক যুবকের নাম-পরিচয় ও ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট