1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

বিল্লাল হুসাইন।। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা এবং চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমারোহে বিজয়মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ৮টা উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলার মোড়ের মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানার প্রশাসন, পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এরপর স্থানীয় বিএম হাই স্কুল মাঠ চত্ত্বরে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার শুভ উদ্বোধন করতে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শ্বেতপায়রা উড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন। তিনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহান বিজয় দিবসের বিষয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, আজ বাঙ্গালী জাতির অন্যান্য গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে ক্লান্ত বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদ ও দুই লক্ষ সমভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজকের এই বিজয়ের ৫৪ বছর পূর্তিতে ঐতিহাসিক এই লগ্নে আমি ঝিকরগাছাবাসী সহ সকলকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, সহকারী পুলিশ সুপার, নাভারন সার্কেল মো. আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, ‎‎উপজেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ মাসুমা মিম, ঝিকরগাছা মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলার ছাত্র প্রতিনিধি আখি থাতুন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি পেশার আরো অনেকে। উল্লেখ অনুষ্ঠানে প্রদর্শনী স্টল পরিদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’র প্রেক্ষাপটের উপর ভিত্তি করে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন। এছাড়াও ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট