1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বগুড়ায় ডিবির অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রক্সি শেখ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার দুপুরে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রক্সি শেখ বগুড়া সদর উপজেলার এরুলিয়া শিল্কিবান্ধা পাথারবাড়ী এলাকার মৃত গোলজার শেখের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে বনানী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে বিসমিল্লাহ দই ঘরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে রক্সি শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট