1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
‎ছুটি নিয়ে বাড়িতে না থেকে সাতক্ষীরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে যশোর পুলিশ লাইনে কর্মরত সহকারি উপপরিদর্শক মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার যশোর পুলিশ সুপার তাকে বরখাস্ত করেন। বিষয়টি সাতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ থেকে রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জানানো হয়।

‎যশোর পুলিশের প্রেস বিজ্ঞপ্তির বরাতে সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমীর জিয়াউর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। এদিন রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ওই পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন যশোর পুলিশ লাইনে কর্মরত ও সাতক্ষীরা পুলিশ লাইনে পূর্বে কর্মরত সহকারি উপপরিদর্শক (সশস্ত্র) ৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ।

‎বিষয়টি জানানো হয় খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও যশোর পুলিশ সুপারকে। যা পুলিশের পেশাদারিত্ব ও ভাবমুর্তি ক্ষুন্ন করে। মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে নড়াইল জেলার বাড়িতে রওনা করেন। ছুটি শেষে ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। মোবাইলে তিনি জামায়াতের পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন করার বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

‎উল্লেখ্য, এর আগে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পুলিশ সদস্য মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় সঙ্গীত পরিবেশন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট