মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহারকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন।
বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহারকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন।
বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নভেম্বর মাসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচন ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন দায়িত্বশীল পুলিশ সদস্যরা।
গত শনিবার পুলিশ সুপার কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।
সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।
সভায় জেলার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান (ট্রাফিক ও মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, আদমদীঘি সার্কেল আসিফ হোসেন, গাবতলী সার্কেল হুমায়ুন কবির, শেরপুর সার্কেল সজীব শাহরীন, শিবগঞ্জ সার্কেল রবিউল ইসলাম, নন্দীগ্রাম সার্কেল নুরুজ্জামান চৌধুরী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার।##