1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

, নিজস্ব সংবাদদাতা বিপ্লব সরকার

টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন। বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার,কোষাধক্ষ সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত ভূইঁয়া, হাসান মুহাম্মদ শহিদুল্লাহ
সদস্য আমিনুল ইসলাম আমান, মো. জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ,
যুগ্ম আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যান সম্পাদক আব্দুর রহিমসহ কমিশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যৎ কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট