1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

 

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন-অত্র কলেজের সম্মানিত সভাপতি সালাহউদ্দিন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলেজ অধ্যক্ষ শফিউর রহমান, সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, আব্দুল আলিম, আবুল বাসার, মো: আল মামুন, উম্মেকুলছুম, মশিউর রহমান, গভর্নিং বডির সদস্য আল ফাতাহ মোঃ নাছিমুদ্দীন ফারুকী, মোঃ আফিলউদ্দীন, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও বিতর্কসহ নানা রকম শিক্ষামূলক ও বিনোদনধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হবে। কলেজের শিক্ষার্থীরা দলগত ও ব্যক্তিগতভাবে এসব ইভেন্টে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে সভাপতি সালাহউদ্দিন পারভেজ বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা মেধা, মনন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রভাষক মোঃ মোহাসিন রেজা ও সুরাইয়া ইয়াসমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট