1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

হবিগঞ্জ মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জ মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের–হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে ঘটে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা লাগলে এক যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

নিহত যুবকের নাম হিমেল (২০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ (২২), চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ প্রাইভেট কার নিয়ে ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং অনুশীলন করছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অননুমোদিতভাবে সড়কে ড্রাইভিং শেখার প্রবণতা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট