1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

সাতক্ষীরার কাটিয়া’য় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়ায় জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড শাখার আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ বলেন দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য নেত্রীর অবদান অনস্বীকার্য। তার জন্য দোয়া ও শুভকামনা করা আমাদের সকলের দায়িত্ব।” দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য মাছুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, সদর থানা যুবদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, জেলা সাইবার দলের সভাপতি এসআই আশা, ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মামুনার রশিদ নয়ন, ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান, ১নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী মৌমি কুইন সাথী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাও. আনিছুর রহমান আজাদী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব সাইফুল্লাহ আল কাফী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট