1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: গণসংযোগে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

কলারোয়া ব্যুরো

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “জামায়াতে ইসলামীর নিজস্ব কোনও এজেন্ডা নেই; বরং বিশ্বনবী ﷺ প্রতিষ্ঠিত ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, “এ সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে হলে সবাইকে কুরআন-সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর হুকুমের সামনে সবাইকে নত হতে হবে, তবেই ন্যায় প্রতিষ্ঠিত হবে, শান্তি ফিরবে।”

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন,
“মহান আল্লাহ রাব্বুল আলামীনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার ইচ্ছামতো কেড়ে নেন। তিনি সম্মানিতও করেন, বেইজ্জতও করেন। আল্লাহ আমাদের ওপর সাহায্য নাযিল করেছেন, স্বৈরাচারের সাজানো তখতে তাউস আজ বালুর বাঁধের মতো ভেঙে পড়েছে। তাই এ বিজয়কে টেকসই করতে ইসলামের পক্ষে সমর্থন দিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে সবাইকে একযোগে আল কুরআনের কায়েমের লক্ষ্যে ড় কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী, ইউনিয়ন জামায়াত সভাপতি মো. শাবুর আলী, সেক্রেটারি মাওলানা মো. ফিরোজ আহমেদ আজাদী, জামায়াত নেতা মীর রোকনুজ্জামান, মো. জাবিদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট