1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ায় জামায়াতের উদ্যেগে মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

কলারোয়া উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে স্থানীয় জামায়াত।
শনিবার (৬ডিসেম্বর) সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত কলারোয়া আলহাজ্ব আছির উদ্দীন শায়েদা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

আসনটির নির্বাচন সচিব ও জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনীর সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চল নির্বাচন পরিচালক মাস্টার শফিকুল আলম, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ও তালা-কলারোয়া আসনের নির্বাচন পরিচালক ডাক্তার মাহমুদুল হক, তালা উপজেলার সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দিন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যাপক শাজাহান কবির, মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের পর মানুষের মনে যেভাবে জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তা কেবলই আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নয়। আমাদের বিজয় খুবই নিকটে ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে ঘরে জামায়াতের সালাম পৌঁছে দিন। মানুষ জামায়াতকে ভোট দিতে আগ্রহী হয়ে বসে আছেন। তিনি সকলকে সতর্কতা অবলম্বন করে সকলকে নির্বাচনী দায়িত্ব পালন করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট