1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। একইসঙ্গে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

এসময় তারা বলেন, ‘সারাদেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও আমাদের কোনো পদোন্নতি নেই।’
আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও এখনো নিয়োগবিধি নেই। ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত আমরা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তবুও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি—নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এদিকে ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালন এবং উপজেলার নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবার কল্যাণ সহকারীরা। পাশাপাশি আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও তারা বর্জন করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট