1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাপাহারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের ৩য় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ,সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃপরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে নওগাঁর সাপাহারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছ মাঠপর্যায়ের কর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়ন নিয়ে আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। ফলে মাঠপর্যায়ে কর্মরত কর্মীরা কাজের সন্তুষ্টি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ সময় বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠকর্মীদের ভূমিকা অপরিসীম। কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদমর্যাদার নারী-পুরুষ কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি শেষে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট