1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির মনোনয়ন পেলো শহীদ ইকবাল

নুরুল হক মনিরামপুর যশোর সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

নূরুল হক, যশোর প্রতিনিধি
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যশোর-৫ (মণিরামপুর) বিএনপির মনোয়ন পেলেন অ্যাড. শহীদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে বিএনপির অবশিষ্ট ৩৭ আসনে প্রার্থী ঘোষনা করেন। এতে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়া হয় উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনের নাম।
বিকেলে প্রার্থীর নাম ঘোষনার সাথে সাথেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী সমর্থকরা উচ্ছাসে উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে ভিড় করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাড. শহীদ ইকবাল হোসেন সকলকে ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেন, ‘আপনারা উচ্ছসিত না হয়ে মহান আল্লাহ পাকের দরবারে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করুন। যেন আল্লাহপাক দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।’
বিএনপির মনোয়ন পাওয়ায় ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হন অ্যাড. শহীদ ইকবাল হোসেন। এর পর থেকে বিএনপির পরিবর্তে চারদলিয় জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের মহসাচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে ধানের শীষের প্রার্থী করা হয়। দীর্ঘ ৩০ বছর পর মনিরামপুরে আবারও ধানের শীষ আসলো বিএনপি তথা শহীদ ইকবালের হাতে। এ কারনে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আনন্দে উচ্ছাসিত এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট