1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চল্লিশা হওয়ার পূর্বেই নিজ নাতনিকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ৮০ বছরের বৃদ্ধ দাদা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার দাদাকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার শিশুটি বাবার সঙ্গে বগুড়া শহর থেকে দুপচাঁচিয়া উপজেলার গ্রামের বাড়িতে দাদার কাছে বেড়াতে যায়। এ সময় শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির মা মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, শিশুটির বাবা–মা দুজনই চিকিৎসক। গত ২৮ নভেম্বর মা ঢাকায় কর্মস্থলে চলে যান। সেদিন সকাল ১০টার দিকে বাবা দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে যান। সন্ধ্যায় শহরের বাসায় ফিরে আসার পর শিশুটির মা গৃহকর্মীর কাছ থেকে মেয়ের রক্তমাখা জামা দেখতে পান। প্রাথমিকভাবে পরীক্ষা করে সন্দেহ হলে সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে নেন।

পুলিশ সূত্র জানায়, শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা–নিরীক্ষার জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ৩০ নভেম্বর দ্বিতীয় দফা পরীক্ষায় যোনিপথ ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। পরে শিশুটি মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, শিশুটির দাদার বিরুদ্ধে মামলা হওয়ার পর বুধবার তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট