1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ ও দোয়ানুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মিলিত কুরআন পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি।

তিনি বলেন, দেশনেত্রীর সুস্থতা আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। আমার বিশ্বাস তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। প্রতিটি নেতাকর্মী আজ তাঁর জন্য দোয়া করছে।

সম্মিলিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় তিনি বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। সারা দেশের মানুষ আজ তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন- এই কামনায় আমরা সবাই দোয়া করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কৃষকদল নেতা মাসুম বিল্লাহ শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. আকবর আলী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা প্রমুখ।

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, পৌর মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক জোহরা আক্তার, মহিলা দলনেত্রী মৌমি কুইন সাথীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনাস আব্দুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট