1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় একইরাতে ৪ জনকে ছুরিকাঘাত ও কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় পৃথক ঘটনায় একইরাতে ৪ জনকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সূত্র জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের সুত্রাপুরে আজাদ পাম্পের সামনে কয়েকজন দুর্বৃত্ত বাবু হোসেন (৪৮) নামে একব্যক্তিকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রাখে।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। নিবির নামে একজন পথচারী জানান, ওই সময় সেখানে রাস্তার পাশে রক্তান্ত অবস্থায় পড়েছিলেন তিনি। তার উরুর কাছে ছুরিকাঘাত করা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কেউ তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসছিল না। পরে তিনি ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন।

সেইসাথে তারা পুলিশকেও খবর দেন। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে আহত বাবু হোসেন জানিয়েছেন। বাবু হোসেন শহরের শাহপাড়ার মৃত আবু হাসানাতের ছেলে।

এদিকে, একইদিন রাত ১০ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রাণীরহাটের অদূরে জোড়া তালপুকুর এলাকায় সাব্বির হোসেন (২২) ও সিজান (২২)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। আহত সাব্বির শাজাহানপুরের বয়ড়াদিঘী এলাকার মিঠুর ছেলে। আর সিজান রাণীরহাটের সালেক মন্ডলের ছেলে।

অপরদিকে একইদিন রাত ১১ টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার হাকির মোড় এলাকায় রায়হান আলী (৩৬) নামে আরও এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে চলে যায় সন্ত্রাসীরা। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার ওই হাসপাতালে নিয়ে যায়। তিনি শহরের সুলতানগঞ্জপাড়ার রাজা মিয়ার ছেলে। পূর্ব বিরোধের জের হিসাবে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাহত করে বলে জানা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে তাদের ওপর এই হামলা হয় বলে জানা গেছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট