1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে জমি দখলকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা থানায় অভিযোগ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণ খোলা গ্রামে জমি দখল কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই গ্রামের বাসিন্দা সুরুজ মিয়া (৬৫) তার পৈতৃক জমির একটি অংশ জোরপূর্বক দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ এনে একই গ্রামের জসিম উদ্দিন (৪০)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে তার মৌরসী ১৫ শতক জমি ভোগদখল করে আসছেন। তবে বিবাদী জসিম উদ্দিন ওই জমির উত্তরাংশের প্রায় ৮ শতক জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকি প্রদান ছাড়াও সুরুজ মিয়া ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সুরুজ মিয়া জমিতে কাজ করতে গেলে বিবাদী তাকে বাধা প্রদান করেন এবং উক্ত ৮ শতক অংশ জোরপূর্বক দখল নিয়ে নেবেন বলে হুমকি দেন। বাধা দিলে মারধরসহ বড় ধরনের ক্ষতি করারও ভয় দেখানো হয় বলে দাবি করেছেন অভিযোগকারী।

ঘটনার সময় সুরুজ মিয়ার ছেলে কাজল মিয়া, স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ, আব্দুল আউয়াল এবং আঞ্জব আলীসহ,একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে।

অভিযোগকারী সুরুজ মিয়া বলেন,
আমি অসহায় মানুষ। পৈতৃক জমি নিয়ে বারবার হুমকি দেওয়া হচ্ছে। যে কোনো সময় মারামারি বা বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা ঘটতে পারে।”

তিনি আরও জানান, স্থানীয়ভাবে চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও বিবাদী কোনো প্রকার সিদ্ধান্ত মানতে রাজি হননি, ফলে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান,
অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট