1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমপি না হলেও দরমুজখালী-বসন্তপুর কার্পেটিং রাস্তা নির্মাণের ওয়াদা কাজী আলাউদ্দিনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

শেখ মনিরুল ইসলাম, সাতক্ষীরা : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল ও মৌখালী এলাকায় আজও পর্যন্ত তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি এমপি না হলেও দরমুজখালী থেকে বসন্তপুর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ করে দেবো।” শনিবার (২৯ নভেম্বর) রাতে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কালিগঞ্জ উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে চাই। একটি দল ধর্মকে পুঁজি করে ভোট চাইবে, কিন্তু আমি এলাকার সন্তান— আমার কাছে যেতে কোন দালাল ধরতে হবে না। দিন-রাত ২৪ ঘন্টা আমার দরজা সবার জন্য খোলা থাকবে। সাবেক এমপি আরও বলেন, “আমি নির্বাচিত হলে আপনারা সরাসরি আমার কাছে গিয়ে এলাকার সমস্যা তুলে ধরবেন, আমি সমাধানের চেষ্টা করব। কালিগঞ্জের উন্নয়নে অতীতে অনেক ভূমিকা রেখেছি। ২০০১ সালে সংসদ সদস্য থাকা কালে উপজেলার প্রতিটি মন্দির, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানসহ ভবন নির্মাণে সহায়তা করেছি। এই অবহেলিত এলাকার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে আমি থাকবো। ড্যামরাইল সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভগেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম , ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আল-মাহমুদ ছট্টু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রশান্ত হালদার বাবু, সাবেক মেম্বার মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুল করিম, ভগেন্দ্র নাথ বর্মন প্রমুখ। সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান কাজী আলাউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট