1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ।মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, নারী–পুরুষ সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) একটি আলোচনা সভার আয়োজন করেছে।
“ন্যায়সংগত পরিবর্তনের জন্য পরিবেশগত মানবাধিকার: স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহের সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের আওতায় “উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন ও কমিটি গঠন” শীর্ষক এ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মোরেলগঞ্জ সেতারা আব্বাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক মোঃ কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন কোডেকের প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস, কারিগরি কর্মকর্তা কাজী সানি ফেরদৌস, প্রভাষক আব্দুর রহিম, যুব প্রতিনিধি মোঃ সাকিবসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেকের মোরেলগঞ্জ এরিয়া অফিসার অজিফা নীলা।

বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা, নারীর প্রতি সহিংসতা হ্রাস এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সব সংগঠনকে আরও সক্রিয় হতে হবে। নবগঠিত উপজেলা কমিটি এসব বিষয়ে জনসচেতনতা ও বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন— কোডেকের চলমান কার্যক্রম মোরেলগঞ্জের সামাজিক উন্নয়ন, পরিবেশগত ন্যায়বিচার এবং ঝুঁকিতে থাকা মানুষের অধিকার সুরক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট