1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

দেশীয় জাতে, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদ হবে উন্নতি এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী, র‌্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
এ সময় তিনি উপজেলা পরিষদ থেকে বের হওয়া র‍্যালীতে অংশগ্রহণ করেন এবং দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার স্টল প্রদর্শনী ঘুরে দেখেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খামারী, প্রাণিজাত পণ্য প্রস্তুতকারক, ভেটেরিনারি ঔষধ কোম্পানি, পশুখাদ্য বিক্রেতা, উদোক্তা ও বেসরকারি সংস্থা (সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা) কর্তৃক উন্নত জাতের গাভী, ষাঁড়, বাছুর, মহিষ, ছাগল-ভেড়া, হাঁস-মুরগী, পোষা প্রাণী, সৌখিন পাখি, দধি, মিষ্টি, ঘি, ছানা, মাখন, গুরুত্বপূর্ণ ভেটেরিনারি ঔষধ, গবাদিপশু ও হাঁস-মুরগী বিভিন্ন ধরণের খাদ্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, রাবেয়া আসফার সায়মা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, চরজব্বর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ খোরশেদ আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহে আলম, পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর (ডিজিএম) আরব আলী প্রমুখ।

প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জনকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। এরপর খামারীসহ অন্যান্য সকলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের পশু ও পণ্য প্রদর্শন করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

প্রাণিসম্পদ সেক্টরের মাধ্যমে উন্নত মানের পুষ্টি তথা আমিষ সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাংস ইত্যাদি সরবরাহের মাধ্যমে মেধাবী জাতি উপহার দিবে এবং এই সেক্টরের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন হবে এবং দেশের টেকশই উন্নয়ন হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা প্রাণিসম্পদ প্রদর্শনী ও সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট