1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতকরণে মোরেলগঞ্জে ক্যাম্পেইন ও পদযাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন “সৃজন প্রকল্প”-এর অধীনে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে মোড়েলগঞ্জ ও শরণখোলা অঞ্চলের ভূক্তভোগী নাগরিক সমাজ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও বিশুদ্ধ পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের পানির অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

“বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত জনপদের জনসাধারণের সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালীকরণ এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন” শীর্ষক উদ্যোগের আওতায় আয়োজিত এই ক্যাম্পেইনে পরিষ্কার পানি সরবরাহ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা উপকূলীয় জনপদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, কর্মসূচিটি বাস্তবায়নে সহায়তা করেছে জার্মান সরকারের উন্নয়ন সহযোগিতা সংস্থা (BMZ) ও NETZ বাংলাদেশ।

এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জনগণের পানির অধিকার প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট