1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলাশবাড়ীতে নানা অনিয়ম-স্বেচ্ছাচারিতায় গঠিত কৃষক দলের উপজেলা-ইউনিয়ন কমিটি বাতিলের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ আশরাফুল আলম ও সদস্য সচিব শাহা মোসলেহ উদ্দিন বিজনের বিরুদ্ধে নানা অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে নিয়ম বর্হিভূতভাবে গঠিত উপজেলা ও ইউনিয়ন কমিটিসমূহ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল সরকার,
যুগ্ম আহবায়ক আ: আজিজ বাবু, মাহামুদ হোসেন,
আলতাফ হোসেন, মারুফ খন্দকার ও সদস্য শফিকুল ইসলাম ছকু এবং আনিছুর রহমান বাবু স্বাক্ষরিত লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, উপজেলা কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব গঠনতন্ত্রবিরোধীভাবে ভুয়া ইউনিয়ন ও উপজেলা কমিটি ঘোষণা করেছেন।

২০২৩ সালের ১৫ মে অনুমোদন পাওয়া আহবায়ক কমিটি আজ পর্যন্ত কোনো পরিচিতি সভা বা নিয়মিত বৈঠক ডাকেনি। যার ফলে নেতাকর্মীরা সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।

এতে আরো উল্লেখ করা হয়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কদের না জানিয়ে গোপনে কমিটি ঘোষণা করা হয়েছে। অর্থ লেনদেনের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কোন ইউনিয়নে সম্মেলন ছাড়াই কমিটি দেয়া হয়েছে।

এমতবস্থায় গঠনতন্ত্রবিরোধী ও অগ্রহণযোগ্য এসব কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে স্বচ্ছ ও গণতান্ত্রিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট