1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। ক্লাবের ভারমুক্তি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় মনিরুল ইসলাম মিনি ও আব্দুল বারীর নেতৃত্বে ঘোষিত কথিত একটি “ভুয়া কমিটি” নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসক্লাবের বিদ্যমান নেতৃত্ব।

শনিবার (২২ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে দখলদারিত্ব ও অসাংবাদিক ব্যক্তিদের প্রভাবমুক্ত করে প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের নিকট ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মূলধারার শতাধিক সাংবাদিক। বিরোধ নিষ্পত্তির জন্য বিএনপি, জামায়াতসহ জেলা প্রশাসনের মধ্যস্থতা গ্রহণ করা হলেও কিছু ব্যক্তির অনাগ্রহ ও টালবাহানা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

নেতারা দাবি করেন, আলোচনার নামে নাটক সাজিয়ে শনিবার যে কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অবৈধ ও পেশাদার সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। তারা সাতক্ষীরাবাসী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান এই কমিটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন না করতে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

নেতারা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে প্রেসক্লাবের স্থায়ী সমাধানের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট