1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে জমি–সংক্রান্ত বিরোধে কৃষকের ১০ শতক সিম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ! থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা এলাকায় জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের সিম গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ জসিম উদ্দিন (৫৫) মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে হরিণখোলা সাকিনে মহিউদ্দিনের বাড়ির পাশের জসিম উদ্দিনের ১০ শতক সবজি ক্ষেতে হামলা চালায় চারজন। অভিযুক্তরা হলেন—সুরুজ মিয়া (৫৬), তার ছেলে ফারুক মিয়া (৩০), কাজল মিয়া (২৪) এবং খায়রুল মিয়া (২২)।

বাদীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি–সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরেই ওইদিন বিবাদীরা দা, লাঠি ও সোঠা নিয়ে তার সিম গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

জসিম উদ্দিন আরও জানান, তিনি প্রতিরোধ করতে গেলে বিবাদীরা তাকে মারধরের চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায়। ঘটনাটি এলাকার একাধিক ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় থানায় তদন্তের অনুরোধ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

মাধবপুর থানার দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট