1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে বসতবাড়ির রাস্তায় জবরদখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কায় থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ আজম খান।

অভিযোগে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকাল প্রায় ৯টার দিকে বিবাদী সামমদ মিয়া (৩৫), মন্নান মিয়া (৪০) ও আব্দুল কাদির (৩০) রাস্তার দক্ষিণ সীমানার একটি খুঁটি উপড়ে ফেলে জোরপূর্বক পাকা ওয়ান নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি টের পেয়ে আজম খান গিয়ে বাধা দিলে বিবাদীরা তাকে অশালীন গালিগালাজ করে মারধরের জন্য তেড়ে আসে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ও সাক্ষীরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আজম খানকে রক্ষা করেন। অভিযোগকারী দাবি করেন—দীর্ঘদিন ধরে বিবাদীরা নানা বিষয়ে তার পরিবারের সঙ্গে শত্রুতা করে আসছে এবং ইচ্ছাকৃতভাবে তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে।

আজম খান বলেন,
এই রাস্তা আমাদের পরিবারের একমাত্র যাতায়াতের পথ। রাস্তা দখলের চেষ্টা ও আমাকে মারধরের হুমকি দেওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

এলাকাবাসীর মতে, বিবাদীদের জোরপূর্বক দখলচেষ্টা থেকে সরে জমিনে যেকোনো সময় দাঙ্গা–হাঙ্গামা ও শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় উপস্থিত সাক্ষীরা পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং তদন্তে আরও প্রমাণ মিলবে।

এদিকে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মাধবপুর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট