1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নবাগত  জেলা প্রশাসকের সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ এর পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, আলাউদ্দিন আজাদ, মাহমুদ হাসান টিপু, সাদ্দাম হোসেন প্রমুখ।

সভায় জেলা প্রশাসক  জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা,সেবামুখী প্রশাসন,এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক  নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সঠিক তথ্য তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা আমাদের কাজকে আরও গতিময় করে।”

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও অগ্রাধিকারমূলক উন্নয়ন ইস্যু তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সাথে গণমাধ্যমের সমন্বয়ের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন ।

মতবিনিময় শেষে উভয়পক্ষই জেলার সার্বিক উন্নয়ন, জনসেবায় গতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই গঠনমূলক আলোচনা জেলার প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট