1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বিএনপিোর ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত মোঃ ফিরোজ আহমেদ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর বিএনপির আয়োজনে রওশন আরা কলেজ অডিটরিয়ামে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল, এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, বাগেরহাট জেলা মহিলাদলের সভানেত্রী শাহিদা বেগম, এবং অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। কর্মশালায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রশাসনিক কাঠামোর সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক সক্ষমতা জোরদারে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্য, ধৈর্য ও কৌশলগত ভূমিকা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কর্মশালায় নেতাকর্মীরা ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট