1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ডিবির পাতানো জালে ১৩ জন আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় মাদকের চালান ও আগ্রাসন ঠেকাতে অভিযানে তৎপর রয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গেল দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে হাতেনাতে আটক হয় ১৩জন কারবারি। চিহ্নিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনী। অন্যদিকে সড়ক পথে আসা মাদকের চালান জব্দ করছে ডিবি।

রোববার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। কারবারি রুবেল ও হানিফের দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। একইদিন বগুড়া সদরের তিনমাথা এলাকা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। বিশু মিয়া ও জহুরুল ইসলাম নামের দুইজন গ্রেপ্তার হয়। শুক্রবার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মাহমুদ পাড্ডু দীর্ঘদিন মাদকের কারবার করতেন।

এরআগে সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া বটতলার চাররাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। গ্রেপ্তার হয় কারবারি সুমন মিয়া। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকা থেকে কারবারি আলমগীর হোসেন জনিকে আটক করেছে ডিবি। তার দেহ তল্লাশি করে ১শ পিস ইয়াবা পাওয়া গেছে। এছাড়া বগুড়ার চারমাথা বাস টার্মিনাল থেকে ৩শ পিস ইয়াবাসহ একজন, মাটিডালি বিমান মোড়ে দুই কেজি গাঁজাসহ একজন, শিবগঞ্জের কিচক ব্যাংকদহ পাতাইর মোড়ে ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন, সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া চাররাস্তা মোড়ে এক কেজি গাঁজাসহ একজন এবং বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট